জামায়াতের লক্ষ্য এবার নগর ভবন: লক্ষ্য মেয়র পদে মাওলানা আবদুল জব্বারের বিজয়

  


আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে নিজেদের রণকৌশল চূড়ান্ত করতে শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তারেক আজিজের কার্যালয়ে দলটির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও নির্বাচনী প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। উক্ত সভায় কাউন্সিলর পদের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নাসিক নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বারের বিজয় নিশ্চিত করার বিষয়টি। সভায় নেতারা স্পষ্ট ভাষায় ব্যক্ত করেন, যেকোনো মূল্যে মাওলানা আবদুল জব্বারকে মেয়র হিসেবে জয়যুক্ত করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নামছে দল।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর অন্যতম কার্যপরিষদ সদস্য বশিরুল হক ভূঁইয়া । 

সভায় উপস্থিত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও নীতিনির্ধারকেরা বাস্তবমুখী রাজনৈতিক সমীকরণ তুলে ধরে বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  ওয়ার্ডে জামায়াত মনোনীত  যত কাউন্সিলরই নির্বাচিত হোক না কেন, যদি মূল মেয়র পদে জয়লাভ করা না যায়, তবে সেই পুরো বিজয়টাই সম্পূর্ণ অপূর্ণ থেকে যাবে

দল হিসেবে জামায়াতের সত্যিকারের সাংগঠনিক ও রাজনৈতিক সাফল্য তখনই নিশ্চিত হবে, যখন নারায়ণগঞ্জ নগর ভবনের শীর্ষ নেতৃত্বে বসানো যাবে মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারকে। এই লক্ষ্যকে সামনে রেখেই ৪নং ওয়ার্ডের প্রতিটি ইউনিট ও বুথভিত্তিক ভোটের সুরক্ষায় নিখুঁত কর্মপরিকল্পনা ও কৌশলগত ছক গ্রহণ করা হয়েছে।

 সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার আমীর আলী আক্কাস রুম্মন এই হেভিওয়েট ওয়ার্ডের ভোটব্যাংক রক্ষা এবং বৃদ্ধির লক্ষ্যে তাঁর গভীর রাজনৈতিক চিন্তাভাবনা ও সুদূরপ্রসারী কৌশলগত রূপরেখা তুলে ধরেন। তিনি প্রতিপক্ষের সম্ভাব্য রাজনৈতিক মনস্তত্ত্ব বিশ্লেষণ করে মাঠপর্যায়ের নেতাদের জন্য একটি শক্তিশালী ও নিশ্ছিদ্র কৌশলগত ফ্রেমওয়ার্ক  প্রদান করেন। তাঁর এই দূরদর্শী পরিকল্পনার ওপর ভিত্তি করেই সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়।


উল্লেখ্য, গত ১৯শে জুন নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত ঐতিহাসিক কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান আসন্ন নাসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে মাওলানা আবদুল জব্বারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সেই ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর প্রতিটি স্তরে নির্বাচনী তৎপরতা জোরদার করা হয়েছে।


ভোটব্যাংক সুরক্ষায় নিশ্ছিদ্র ফ্রেমওয়ার্ক:  জামায়াতের মেয়র ও কাউন্সিলর ক্যাম্পেইন শুরু

নারায়ণগঞ্জ মহানগরী কার্যপরিষদ সদস্য বশিরুল হক ভূঁইয়ার প্রধান আতিথ্য ও নির্দেশনায় অনুষ্ঠিত এই সভায় ৪নং ওয়ার্ডের জন্য একটি শক্তিশালী নির্বাচনী কমিটি প্রণয়ন করা হয়। সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার সেক্রেটারি শহীদুল্লাহ শহীদ ,  অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলোয়ার হোসেনের সার্বিক তদারকি এবং আরও উপস্থিত ছিলেন  দায়িত্বশীল এবং ৪নং প্রশাসনিক ওয়ার্ডের আওতাধীন সকল ওয়ার্ড সভাপতিবৃন্দ  শরিফুল হক ,  আতিকুল ইসলাম  ও মোঃ আসাদুজ্জামান। 




 বিগত জাতীয় নির্বাচনের রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রতিপক্ষের সম্ভাব্য কৌশল বিশ্লেষণ করে মেয়র পদের ভোটব্যাংক সুরক্ষিত রাখার লক্ষ্যে বিশেষ সাংগঠনিক মেকানিজম নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ইউনিট সভাপতিদের মাঠপর্যায়ের প্রতিবেদন এবং থানা আমীরের সুনির্দিষ্ট কৌশলগত ফ্রেমওয়ার্ক কার্যবিবরণীতে লিপিবদ্ধ করা হয়েছে এবং সেই লিখিত কার্যপ্রণালী অনুযায়ী  সমন্বিতভাবে নির্বাচনী প্রচারণার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ